ওয়েব ডিজাইনার (Web Designer) ও ওয়েব ডেভেলপার (Web Developer) দের মধ্যে অনেক সময় কাজের কিছু মিল থাকে। কিন্তু দুটি পেশা বা প্রফেশনালদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে।
ওয়েব ডিজাইনার (Web Designer):
ঐসব জিনিস তৈরি করেন যা একজন ইউযার একটি ওয়েবসাইটে দেখেন। রঙ, টাইপোগ্রাফি (typography) এবং ব্যবহারযোগ্য যত জিনিস – সব।
ডিজাইনের জন্য তার ক্লায়েন্টের সঙ্গে সরাসরি কাজ করেন অথবা ক্লায়েন্টের চাহিদা পূরণের জন্য একটি টীমের অংশ হিসেবে কাজ করেন।
একটি প্রোগ্রামিং ভাষা বা অল্প কিছু কোডিং দক্ষতা বা এইচটিএমএল (HTML), সিএসএস (CSS), পিএইচপি (PHP) এবং জাভাস্ক্রিপ্টের মতো বহুল ব্যবহৃত ভাষাগুলির সাথে অন্তত কিছু স্তরের পরিচিতির প্রয়োজন হতে পারে।
ডিজাইন আইডিয়া পরীক্ষা করার জন্য ওয়্যারফ্রেম (wireframes) এবং প্রোটোটাইপ (prototypes) তৈরি করেন; লোগো, ব্র্যান্ডিং, কোম্পানির স্টাইল গাইডগুলিতে ইনপুট প্রদান করেন।
ওয়েব ডেভেলপার (Web Developer):
কোড লিখে থাকেন, যার মাধ্যমে একটি ওয়েবসাইট কাজ করে – এই কাজ ফ্রন্ট এন্ডের হোক বা ব্যাক এন্ডের।
কোনো ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ডিজাইন অনুযায়ী কাজ করেন অথবা কোনো ডিজাইন টীমের ডিজাইনের ওপর কাজ করেন।
এইচটিএমএল HTML (HyperText Markup Language), সিএসএস (CSS), পিএইচপি(PHP), এবং জাভাস্ক্রিপ্ট (JavaScript) সহ বিভিন্ন প্রোগ্রামিং ভাষার (Programming languages) বিশেষজ্ঞ-স্তরের জ্ঞান প্রয়োজন। তবে অন্যান্য ভাষাতেও (রুবি, সি/সি++, পাইথন) (Ruby, C/C++, Python), ফ্রেমওয়ার্ক (Framework) এবং লাইব্রেরি (Library) প্রসারিত।
কদাচিৎ মকআপ (mockups) তৈরি করে থাকেন, টাইপোগ্রাফি নির্বাচন করে থাকেন বা রঙ প্যালেট বাছাই করেন।